মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline :
নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ দৌলতপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা):১০ আগস্ট-২০২৫,রবিবার।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা।

রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানারোড বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সারাদেশে সাংবাদিক সমাজের নিরাপত্তায় সরাসরি আঘাত। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির ধামরাই প্রতিনধি আব্দুর রশিদ তুষার এবং সঞ্চালনা করেন ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন- কালের কন্ঠের প্রতিনিধি আবু হাসান, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আনিছুর রহমান স্বপন, ধামরাই রিপোর্টাস ক্লাবের সভাপতি আদনান হোসেন, আরটিভির প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল, কালবেলার প্রতিনিধি খালেদ বিন আব্দুল আজিজ, নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি সাফায়েত খান ওপেল, সাংবাদিক সম্রাট আলাউদ্দিন, সাংবাদিক রাসেল হোসেন প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page