বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

১৫ টাকা দরে ৫৫ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা

 মানিকগঞ্জ প্রতিনিধি,১১ আগষ্ট:১১ আগস্ট-২০২৫,সোমবার।

খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সারা দেশে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ (১১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার খাদ্য বান্ধব কর্মসূচী নিয়ে খাদ্য নিয়ন্ত্রকগণদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগষ্ট থেকে ডিসেম্বর এই চার মাস এই কর্মসুচী চলবে, আবার দু মাস গ্যাব দিয়ে পরবর্তী দু মাস চাল দেওয়া হবে। কৃষক তাঁর ন্যায্যমূল্য পেয়েছে, ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকা করে চালের দাম দেওয়া হয়েছে যা কৃষকের উৎপাদিত পণ্য সর্বকালের সেরা দাম পেয়েছে। রেকর্ড পরিমাণ ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মওজুদ আছে। তবে খাদ্য বান্ধব কর্মসূচীতে বছরে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল প্রয়োজন। ৪ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য চ্যানেল ওপেন করা আছে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ সকল উপজেলার নির্বাহী অফিসারগণ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page