নিজস্ব প্রতিবেদক :১৫ আগস্ট-২০২৫,শনিবার।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার ( ১৬ আগস্ট’) বিকাল ৩ টায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় হাই স্কুল প্রাঙ্গনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন ও বিপুল সংখ্যক ভোটার এবং জনতার উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন- মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা ক্লিন ইমেজ খ্যাত মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও দপ্তিয়র ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসনাত হালিম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভাদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রাসেল রানা, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলিম, সদস্য সচিব রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসেন প্রমূখ।
এছাড়াও উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।