বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঘিওরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ও গ্রাম রক্ষার্থে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট-২০২৫,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওরে পুরাতন ধলেশ্বরী  নদীর  বালু মহাল ইজারা বন্ধ ও শ্রীধরনগর গ্রাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ,  কবরস্থান ও মাদ্রাসা   রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ৩ নং ওয়ার্ড বাসী।
বৃহস্পতিবার  (২১ আগষ্ট ) সকাল ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীধর নগর  এলাকার পুরাতন ধলেশ্বরী  নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- পয়লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, মোঃ কুদরত আলী ভূঁইয়া রাজু, ৪৬ নং শ্রীধর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি আক্তার, বন্দর জামে মসজিদের ঈমাম মোঃ মঈনুল ইসলাম, ৩নং ওয়ার্ড ইউপি  সদস্য মোঃ আকরাম প্রধান  ।
মানববন্ধনে বক্তারা পুরাতন ধলেশ্বরী  নদীর চরবাইলজুরী  মৌজায় বালুমহাল ইজারা বন্ধের দাবি জানান। অবৈধ বাল্কহেড দিয়ে  বালু উত্তোলন হলে আশপাশের ফসলি জমি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান  নদীগর্ভে চলে যেতে পারে  বলে উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, অপরিকল্পিতভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করলে তাদের বাপ দাদার কৃষি জমি ভেঙে যাবে।  জেলা প্রশাসক ও ঘিওর উপজেলা নির্বাহী অফিসারের কাছে বালু মহাল বন্ধের জোর দাবি জানায় তারা। নতুন করে যেন আর বালু মহাল ইজারা না দেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন করেন মানববন্ধনকারীরা । বক্তারা আরও বলেন  কৃষি প্রধান এ দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে বাল্কহেড নদীতে ভাসিয়ে দেয় মানববন্ধনকারীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘিওর থানা পুলিশ।
এবিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাতিশা তুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সরকারি ভাবে শ্রীধর নগর বালুমহাল ইজারা দেওয়া হয়েছে।  ইজারার বাহিরে মাটি কাটার কোনো সুযোগ নেই।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page