মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

সিলেট-১ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী 

সিলেট প্রতিনিধি :
সিলেট-১ (সিলেট সিটি-সদর) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক, সাবেক তুখোড় ছাত্রনেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
‎শনিবার (২৩ আগস্ট) জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সিলেট-১ আসনে মাওলানা আব্দুল মালিক চৌধুরীর নাম ঘোষণা করেন। এ সময়ে দলের নির্বাচন উপ-কমিটির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
‎প্রসঙ্গত, মাওলানা আব্দুল মালিক চৌধুরী ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন, ‘৯০ এর দশক থেকে তার রাজনীতির বেড়ে উঠা ও ২০১০ এর উপনির্বাচনে তিনি সিলেট বিভাগের হবিগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জোটগত কারণে কেন্দ্র নির্দেশনা অনুযায়ী নির্বাচনের ৬ দিন পূর্বে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। জমিয়তের পুরোধা ব্যক্তিত্ব সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. ও মোজাহিদে মিল্লাত আব্দুল্লাহ হরিপুরী রহঃ এর একনিষ্ঠ কর্মী ছিলেন মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
সিলেটের পরিচিত মুখ ও বৃহত্তর সিলেটে রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি নাম মাওলানা আব্দুল মালিক চৌধুরী। সিলেটের আন্দোলন সংগ্রামে ও সিলেটবাসীর যেকোনো ন্যায্য দাবী আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তিনি। যেকোনো সংকট বা উৎসবে সিলেটবাসী তাকে সবসময় কাছে পায়৷
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page