নিজস্ব প্রতিবেদক: :২৫ আগস্ট-২০২৫,সোমবার।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেন, আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে কাজ করবো। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নিকট থেকে বরাদ্দ এনে নদী ভাঙ্গন রোধ কল্পে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করবো। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ঘিওর উপজেলা জাবরা,শিবালয়ের পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট, তেওতা জাফরগঞ্জ,দৌলতপুরের বাঘুটিয়া,বাঁচামারা,চরকাটারী,হরিরামপুর সহ ভাঙ্গন ফবলিত গরীব দুঃখী মানুষের পাশে থাকবো । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সব সময় যে কোন প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্থ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ,ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতে হবে । নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। আমি ব্যক্তিগত ভাবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করবো । আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিতে এসেছি । আমার পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের চাল, তেল, ডাল,আলুসহ খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে ।
আজ বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারের মাঝে ১ বস্তা চাল,২ লিটার তেল,২ কেজি ডাল,আলুসহ খাদ্য সামগ্রী বিতরন কালে সাংবাদিকদের এ কথা জানান ।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপি সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আবদুল খালেক সিকদার, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, যুগ্ম আহবায়ক আকরুজ্জামান আকতার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল , জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, পয়লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মীর কালাম,সাধারণ সম্পাদক মো: আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, জেল তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহমেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান ,ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম, সহ নেতৃবৃন্দ।