বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিংগাইরে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ‘বুলেট’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:২৭ আগস্ট-২০২৫,বুধবার।
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বুলেট (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪), সিপিসি-৩ মানিকগঞ্জ। গ্রেফতারকৃত মোঃ বুলেট উপজেলার গোবিন্দল গ্রামের মৃত তোতা মিয়া দেওয়াের ছেলে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুলেট দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে মানিকগঞ্জের সিংগাইরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গোপন সূত্রে র‌্যাব জানতে পারে বুলেট বুধবার সকালে বুলেট আখাউড়া থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে নিজ বাড়িতে মজুত করেছে। খবরের ভিত্তিতে র‌্যাব-৪ এর আভিযানিক দল গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে বুলেটের আধাপাকা বসতঘরের পূর্ব পাশে রাখা খড়ের পালার ভেতর থেকে তার স্বীকারোক্তি অনুযায়ী ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলেট স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আখাউড়া সীমান্ত থেকে গাঁজা এনে সিংগাইরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জানান, মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। গ্রামীণ এলাকাগুলোতে মাদকের বিস্তার রোধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এ ধরনের অভিযানে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত বুলেটকে উদ্ধারকৃত ১৪ কেজি গাঁজাসহ সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page