মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই  —সুলতান সালাউদ্দিন টুকু 

মুক্তার হাসান, টাঙ্গাইল :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চাই।
শনিবার (৩০আগস্ট)  বিকেলে টাঙ্গাইল সদর উপজেলায় বাঘিল ইউনিয়ন বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।
এছাড়া তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে স্লোগান দিয়েছিলেন ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।
 তিনি বলেন, দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ।
 টুকু বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব । আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশ নায়ক তারেক রহমান ।
কর্মী সমাবেশে ৮ নং বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির  সভাপতি মো.আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page