বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের পেছনে অদৃশ্য শক্তি: নাজমুল হাসান অভি

  • সুমন আহমেদ, ধামরাই (ঢাকা):

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের পেছনে ’অদৃশ্য শক্তি’ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাজমুল হাসান অভি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন দিবেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রের পেছনে ‘অদৃশ্য শক্তি’ রয়েছে। জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, অন্তর্বতী সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিরুদ্ধে যদি কেও কোন ধরনের ষরযন্ত্র করে তবে, বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরাসহ সারা দেশের ১৮কোটি মানুষের মাধ্যমে আন্দোলন গড়ে তুলে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন যদি সে তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে আব্দুল হামিদ খান ভাষানীর কাগমারী সম্মেলনের মত আমরাও বর্তমান সরকারকে সালাম দিয়ে বিদায় জানাবো।

ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষকদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ঢলে সমাবেশ পরিনত হয় জনসমুদ্রে। এ সময় বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা নেতৃবৃন্দরা বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করেন।

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসিলাম, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখুল ইসলামসহ আরও অনেকে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page