বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

মুক্তার হাসান,টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় ইঞ্জিন বিকল হওয়া মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালবাহী ট্রেনটি অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে ইব্রাহিমাবদ স্টেশনে আনা হয়। এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে প্রায় ৩ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। বিভিন্ন স্টেশনে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার নাজমুল হাসান বলেন, ‘‘মালবাহী ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে যমুনা রেলসেতু পূর্ব পাড়ের দিকে যাচ্ছিল। পথে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এলে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ঠিক করা হবে।ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা বলেন, ‘‘মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ইব্রাহিবাদ স্টেশনে দুটিসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পরেছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page