জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক, ফেদায়ে জমিয়ত মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে শনিবার বাদ যোহর গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়ত কর্তৃক, উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
বক্তারা বলেন, ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে পুরো সিলেট বিভাগকে ব্লক করে দেয়া হবে। নেতৃবৃন্দ আরো বলেন একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার দল কোন সহযোগিতা পায়নি এটা দুঃখজনক নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অন্যথায় শান্ত সিলেট অশান্ত করার কোন দুর্ভিসন্ধ্যমূলক কোন তৎপরতা জমিয়ত মেনে নেবে না।