সিলেট-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেটের আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বাদ মাগরিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক- হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এসময় তিনি তার আশু রোগমুক্তি কামনা করেন।
এসময় সিলেট জেলা উত্তর জমিয়তের সহ-সভাপতি নূর আহমদ কাসেমী ও মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক আহমদ সগীর সাথে ছিলেন।
উল্লেখ্য, সোমবার রাতে বালাগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে গহরপুর বাজারের নিকটে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে জমিয়তের যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী গুরুতর আহত হলেও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম অক্ষত থাকেন।