বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

মালিক ছাড়া টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুক্তার হাসান, টাঙ্গাইল :
প্রকৃত ট্রাক মালিকদের বাদ দিয়ে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মালিকদের একাংশ। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা। তিনি অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তখন ব্যবসা টিকিয়ে রাখতে প্রকৃত মালিকরা সমন্বিত ভাবে সমিতি পরিচালনা করছিলেন। কিন্তু গত ৩ সেপ্টেম্বর হঠাৎ করেই জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে প্রকৃত মালিকদের না জানিয়ে বিনা নির্বাচনে একটি কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে কাজী শফিকুর রহমান লিটনকে সভাপতি এবং আশরাফ পাহেলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৬৭ সদস্যের ওই কমিটিতে বেশির ভাগই প্রকৃত ট্রাক মালিক নন বলে দাবি করেন সেলিম রেজা। তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরাও ওই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তাই মালিকবিহীন ব্যক্তিদের নিয়ে গঠিত এ কমিটি অবৈধ, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী।
সংবাদ সম্মেলনে বক্তারা ঘোষণা দেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে এই ‘পকেট কমিটি’ বাতিল করে প্রকৃত মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি হানিফ উদ্দিন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান, প্রচারণা সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ প্রমুখ।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page