বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

ঘিওরের খিরাই নদী থেকে ঈমামের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

মানিকগঞ্জ  প্রতিনিধি::
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈন্যা প্রসাদ এলাকায় খিরাই নদী থেকে মাওলানা মোঃ রফিকুল ইসলাম (৩৮) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে খিরাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে  পুলিশে খবর দেন। পরে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার বিনানই গ্রামে। তিনি প্রায় এক বছর ধরে বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের চাচাতো ভাই মোঃ জহিরুল ইসলাম জানান,গত ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরের পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও পরিচিত সবার সঙ্গে যোগাযোগ করেও কোনো খোঁজ মেলেনি। আজ সকালে জানতে পারি খিরাই নদীতে একটি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটি আমার ভাইয়ের মরদেহ।
এ বিষয়ে ঘিওর থানার ওসি (তদন্ত) মোঃ কোহিনুর মিয়া বলেন, পরিবার থেকে জানতে পারি, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলে নেমে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। মরদেহ  ময়না তদন্তের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।#####
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page