বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি ঃ বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই দিকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী রাস্তায় অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে গাড়ি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে অবস্থান নেন। এসময় পুরো মহাসড়ক এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীও টহল জোরদার করেছে বলে জানিয়েছে প্রশাসন।
শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page