বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সরকারি জরুরী ডাক ডিউটিতে মটর সাইকেলে এক পুলিশ সদস্য নিহত

  1. সুমন আহমেদ ধামরাই (ঢাকা)

    সরকারি কাজের উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে নারী শ্রমিককে বাঁচাতে মোঃ শাহিনুর ইসলাম (২৩ ) নামের এক পুলিশ সদস্য মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে৷

    বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টায় ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দূর্ঘটনা ঘটে৷

    হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিল৷ সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কে মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন৷

    প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন জানান, এক নারী কারখানার শ্রমিক রাস্তা পারাপারের সময় এদিক সেদিক না তাকিয়ে রাস্তা পারাপারের সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মটর মাইকেল আসতে থাকে৷ নারী পোশাক শ্রমিক কে বাঁচাতে অর্তকিত ভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়৷ মহাসড়কে মটর মাইকেল পড়ে গেলে হেলমেট মাথায় না থাকায় প্রচন্ড আঘাত পায়৷ আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷

    পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র শাহিনুর ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷ নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের পুত্র সন্তান রয়েছে৷ ছেলের অকাল মৃত্যুতে পিতা দেশে ফেরার পর কবর দেওয়া হবে এমন তথ্য পাওয়া যায়৷

    সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনজিল জানান, গোলড়া হাইওয়ের অধীনে দুর্ঘটনা ঘটায় পুলিশ সদস্য শাহিনুরের লাশ আলাদিনর্স হাসপাতাল থেকে গোলড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷

    গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে৷ নিহত পুলিশ সদস্যদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page