মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনেরযাবজ্জীবন

এইচএম মোকাদ্দেস,  সিরাজগঞ্জ প্রতিনিধি :১৮ সেপ্টেম্বর-২০২৫,বৃহস্পতিবার।
সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনেরযাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়েআরও ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া একই মামলায় আরও দুইজনকে ২ বছর করেকারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (১৭সেপ্টেম্বর) দুপুরেসিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এইরায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নেরচাঁদপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে  আব্দুলআলিম, মৃত জেলার উদ্দিন খলিফার ছেলে মো. আবু বক্কার, আব্দুল খালেকের ছেলে মোজাম শেখও  আব্দুর রউফ। দুই বছর মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন,একই গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে আব্দুল্লাহ ও আব্দুস সামাদের ছেলেমোস্তাফিজুর রহমান। মামলার অপর দুই আসামি মোঃ আমির হামজা শেখ ও মোছাঃ লিলিখাতুনকে বেকসুরখালাস দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরিফ মোঃ শাকিল হায়দাররফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন। মামলা ও ঘটনার বিবরণে জানাযায়,বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের ভিকটিম মো. আশরাফ আলী একটি ঠিকাদারী প্রতিষ্ঠানেরসহকারি হিসেবে কাজ করতেন। চাঁদপাল গ্রামে একটি রাস্তার কাজের দুই পাশ বর্ধিত করাকেকেন্দ্র করে আসামিদের সাথে বিরোধ সৃষ্টি হয় তার। এ অবস্থায় ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল৬টার দিকে লোহার রড, ছোড়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আশরাফ আলীর উপর হামলাচালায় আসামিরা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর জেনারেলহাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকার একটি স্পেশালাইজডহাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি। এঘটনায় নিহতের স্ত্রী মোছা. সুফিয়াখাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানারউপ-পরিদর্শক মো. ফারুক হোসেন ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘশুনানী শেষে বিচারক বুধবার এই রায় প্রদান করেন।####
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page