শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

দৌলতপুরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরন ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ২১ সেপ্টেম্বর-২০২৫,রবিবার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির এর পক্ষে লিফলেট বিতরন করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

আজ রবিবার ( ২১ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়া বালিতা মুকন্দবাড়ি সাধারন ভোটার ও মহিলাদের মাঝে লিফলেট বিতরন ও উঠান বৈঠক অনুষ্ঠি হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বিএনপির দু:সময়ে দৌলতপুর-ঘিওর-শিবালয়ের নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন । আগামীতে তিনিই বিএনপির মনোনয়ন পাবেন তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে ।

বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় মা- বোন,কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: সেলিম হোসেন নাসির , ‍ ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি বিল্লাল মাতাব্বর প্রমূখ

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page