শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নাগরপুরে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিটি মন্দিরে আইপি ক্যামেরা 

oppo_2

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” স্লোগানকে সামনে রেখে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ খ্রিস্টাব্দ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রতিটি দুর্গা মন্দিরে শতভাগ নিঃসচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন ক্লিন ইমেজের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু শিব শংকর সূত্রধর এবং পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ঝুটন কুমার সাহা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী,না.স. কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস, পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার সাহা রাধু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ এবং উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন হতে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক, সদস্যসহ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক মহলকে এগিয়ে আসতে হবে।” তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের নিঃসচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা মন্দিরকেন্দ্রিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছবিআছে
মো.আজিজুল হক
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page