আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ( ২২ সেপ্টেম্বর৷ ) বিকেলে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নয়াচর, তারাইল ক্যানেল ও দুর্গম পানিবেষ্টিত অনেকটা জনবিচ্ছিন্ন এলাকায় চারটি অবৈধ ড্রেজারের ৮০০ ফিট সংযুক্ত পাইপ বিনষ্ট করা হয়।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রয়ের সাথে নিয়মিত যুক্ত থাকার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত জনগণকে অবৈধ ড্রেজার বন্ধে সচেতনতামূলক নির্দেশনা প্রদানসহ নতুন কোনো অবৈধ ড্রেজার কেউ যেন স্থাপন করতে বা চালাতে না পারে সে বিষয়ে এলাকাবাসীর সার্বিক তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাতিশা তুল ইসলাম। এসময় তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।