শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

সিরাজগঞ্জে  ইউনিয়ন সেচ্ছাসেবক দলের ১৯ নেতাকর্মীর পদত্যাগ 

 সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে থানার হরিণচড়া বাজারের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করে বলেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদের পুরস্কৃত করা হয়েছে। অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা করা হয়েছে।”এ কারণে নিজেদের বঞ্চিত মনে করে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ ১৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ পদত্যাগী নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।####
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page