বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় 

0-0x0-0-0#

মুক্তার হাসান, টাঙ্গাইল :
হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিরালা মোড় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ মত বিনিময় শুভ অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু”র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দাস নুপুর, মনিন্দ্র মোহন ঘোষ, জেলা ছাত্রদলের আহ্বায়ক জয়পুর শুভ, যুবদল নেতা জাহিদ হোসেন মালা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পূজাকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সেই দিকে সজাগ থাকতে হবে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যাতে করে হিন্দু ভাইয়েরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা শফিকুর রহমান খান শফিক। এছাড়া যুবদল নেতা আব্দুল্লাহিল কাফি শাহেদ, জেলা স্বেচ্ছাসেব দলের সদস্য সচিব সালে মোঃ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনুল হক নিক্সন, ছাত্রদল নেতা মিয়া মোহাম্মদ আজাদ’সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তার হাসান
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page