শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে –এস.এ জিন্নাহ কবির

  মানিকগঞ্জ প্রতিনিধি  ঃ

বাংলাদেশ ঁজাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায়
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ) সন্ধায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা সিংজুরি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে আশাপুর বাজারে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট, মসজিদ,মাদ্রাসা,মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক, দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো।
তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
সিংজুরি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির মো: সেলিম মিয়ার সভাপতিত্বে এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক , জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা কৃষকদলের আব্দুল খালেক সিকদার, সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের,সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা যুবদলের যুগ্ন আহŸায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইউসুফ আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ,সিংজুরি ইউনিয়ন যুবদলের সভাপতি মো: রিপন মিয়া, জিয়নপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এস.এম সাইদুর রহমান, যুবদল নেতা মোশারফ হোসেন মুসা প্রমূখ ।।#####

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page