বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

রায়গঞ্জে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে ন্যায়বিচার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিতে সংবাদ সম্মেলন

এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ  প্রতিনিধি  :
সিরাজগঞ্জের রায়গঞ্জের পশ্চিম লক্ষীকোলা গ্রামে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে
ন্যায় বিচার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিতে  সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকালে রায়গঞ্জ বাজার চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. জহুরুল ইসলাম মীর বুল্লু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার গভীর রাতে তার বসতবাড়িতে স্থানীয় ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে। এ সময় তারা ধারালো হাসুয়া ও রামদা নিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে  হাত-পা বেঁধে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। পরে তারা ঘরের ট্রাংকের তালা ভেঙে নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। টাকা না দেওয়ায় এ হামলা ও ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, এ ঘটনায় জহুরুল ইসলাম মীর বুল্লু রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা ঘটনাটির ন্যায়বিচার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page