বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত

দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ২৬ টি কারেন্ট জাল,৬ টি চায়না জাল,৪ কেজি মাছ জব্দ

  মানিকগঞ্জ  প্রতিনিধি  :১৪ অক্টোবর-২০২৫,সোমবার।

মা ইলিশ সংরক্ষনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর,পুলিশ যৌথ ভাবে যমুনা নদীতে মোবাইল কোর্টএর অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারি ২৬ টি কারেন্ট জাল, ৬ টি চায়না দুয়ারী, ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় ।

আজ (১৩ অক্টোবর) সোমবার মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ (০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর, ২০২৫) উপলক্ষে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের বাজেট ও অর্থ শাখার পরিচালক মোঃ সাহেদ আলী , মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, মৎস্য অধিদপ্তরে প্রধান সহকারী মো: জিয়াউর রহমান, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ।

অভিযান পরিচালনাকালীন মৎস্য সম্পদ ধ্বংসকারি ২৬ টি কারেন্ট জাল, ৬ টি চায়না দুয়ারী জাল,৪ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত ৪ কেজি মাছ স্থানীয় মাদ্রাসায় দেওয়া হয় । জব্দকৃত অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসম্মুখে অগ্নিদগ্ধ করে ধ্বংস করা হয়।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।########

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page