বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

সখীপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

মুক্তার হাসান,টাঙ্গাইল ঃ 
টাঙ্গাইলের সখীপুরে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত ওই শ্রমিক নেতার নাম ফজলু মিয়া (৪০)। তিনি উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার আমজাদ আলীর ছেলে এবং দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে ফজলু মিয়াকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য টাঙ্গাইল পাঠিয়েছে।
মামলার বিবরণ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্রমিক নেতা ফজলু মিয়া সম্পর্কে ওই ছাত্রীর চাচাত মামা। মঙ্গলবার ভোরে ফজলু ওই ছাত্রীকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পথিমধ্যে ফুঁসলিয়ে একটি বনের ভেতর নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী মাদ্রাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ পরিবারকে ডেকে আনলে ওই ছাত্রী সকলের সামনে ঘটনার বর্ণনা দেয়।
মাদ্রাসার মোহতামিম মাওলানা জোবায়ের মোবাইল ফোনে বলেন, আমাদের সামনেই ওই শিশু শিক্ষার্থী নিজের মুখে শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছে। সত্য-মিথ্যা যাইহোক এর চেয়ে বেশি আমরা কিছু জানি না। এদিকে ছাত্রীর নানাও মাওলানা জোবায়েরের কথার সত্যতা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করেছে। তার মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী রেকর্ডের জন্য টাঙ্গাইল আদালতে নিয়ে যাচ্ছি। আসামি পলাতক রয়েছে, তাঁকে ধরার চেষ্টা চলছে।
এদিকে সকাল থেকেই এ ঘটনা ছড়িয়ে পড়লে উপজেলা শ্রমিকের দলের আহ্বায়ক মো. মতিন ও সদস্য সচিব বাবুল মিয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফজলু মিয়াকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পৰ্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page