বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ ৪জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি :১৪ অক্টোবর-২০২৫,মঙ্গরবার।
সিরাজগঞ্জে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও জামায়াত নেতা, বাবা-মেয়ে ও এক পথচারীসহ ৪জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে এসব দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি গ্রামের আব্দুল হান্নান খান (৩৫) ও তার ৩ বছর বয়সী মেয়ে হাফসা খাতুন এবং শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নুর নবী হোসেন (৫৫)।
নিহত জামায়াত নেতার বোন জামাই রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খোরশেদ আলম বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াত ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে সোমবার রাতে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌছলে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
নিহত মাওলানা আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন, সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি ছিলেন এবং ৫ আগষ্টে সরকার পতনের পর রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মনোনীত হয়েছিলেন তিনি।
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান,
হান্নান খান স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মোটর সাইকেলযোগে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার সাতটিকরী এলাকায় যাচ্ছিলেন। পথে সলঙ্গা এলাকায় পৌছলে অজ্ঞাত একটি ট্রাক মটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসার মৃত্যু হয়। আহত অবস্থায় হান্নান, স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতেই আব্দুল হান্নানের মৃত্যু হয়।
ওসি ইসমাইল হোসেন আরো বলেন, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড় এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নুরনবী হোসেনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।##
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page