বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

নাগরপুরে শিক্ষক-কর্মচারীদের দাবিতে বিক্ষোভ মিছিল: দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান

oppo_2

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
শিক্ষা উপদেষ্টার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শিক্ষক-কর্মচারীরা এসময় শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান।
নাগরপুর উপজেলায় বর্তমানে ৪০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি বেসরকারি মাদ্রাসা এবং ৪টি বেসরকারি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একযোগে এ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন—মো. ফজলুর রহমান-সভাপ‌তি, মাধ্য‌মিক শিক্ষক স‌মি‌তি, মো: আনোয়ার হো‌সেন-প্রধান শিক্ষক, মু‌ক্তি‌যোদ্ধা উচ্চ বিদ্যালয় ও সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব, বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরাম, মো: শরীফ উদ্দিন-প্রধান শিক্ষক, স‌লিমাবাদ ইউনিয়ন বা‌লিকা উচ্চ বিদ্যালয়, মো: শওকত আলী-‌শিক্ষক নেতা, মামুদনগর উচ্চ বিদ্যালয়, মো: আনিসুর রহমান-অধ্যক্ষ, নাগরপুর ম‌হিলা ক‌লেজ, মোঃ হোসেন আলী মনসুর, প্রধান শিক্ষক নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মো: আব্দুর রউফ-সাধারণ সম্পাদক, নাগরপুর শিক্ষক স‌মি‌তি ও বি‌ভিন্ন প্র‌তিষ্ঠা‌নের প্রধানগণ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। তারা দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
ছবিআছে
মো.আজিজুল হক
০১৭১৬৪৭৪৫১৮
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page