শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ঘিওরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন ও উঠান বৈঠক

মানিকগঞ্জ প্রতিনিধি: : ২৫ অক্টোবর-২০২৫।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। সাধারন ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নাওজুবিল্লাহ দেখেন কত বড় মিথ্যাবাদী।

তিনি বলেছেন,কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্ধা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে । ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না । স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে ।

তিনি আরও বলেন, বিএনপির তারেক রহমানে ৩১ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কথা রয়েছে। তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ভোট চাইতে হবে এবং সকলকে ধানের শীষে ভোট দিতে আহবান জানান। তিনি আরও বলেন, আমি নিবার্চিত হলে গ্রামগঞ্জের রাস্তাঘাট,ব্রীজ, কালভার্ট,কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো ।

আজ শনিবার। (২৫ অক্টোবর ) সন্ধায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা বড়টিয়া ইউনিয়নের কলিয়া ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরনে ও উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

৬ নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম এর সঞ্চলানায় এসময় আরো বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন মো: জানে আলম, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম মোস্তফা, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, ঘিওর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শওকত আলী, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সাইদুর রহমান,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, সহ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্টদের গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিবাদ আওয়ামী দোসর সুবিধাবাদীরা কিছু নেতা বিএনপির মনোনয়নের জন্য ঘুরে বেচ্ছা্েচ্ছ এদের লজ্জা করা উচিত ।

তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। ######
#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page