বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

ঘিওরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার  বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা নিয়ে আলোচনা করেন আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘিওর থানা   উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা হাবিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা  তহমিনা খাতুন,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  জয় কৃষ্ণ সরকার,  উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক , বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন খান, ঘিওর উপজেলা প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলার আমীর মোঃ জহিরুল ইসলাম , বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল খান, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু, ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল,  উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, গণমাধ্যম কর্মী আল মামুন প্রমুখ।

বক্তারা ঘিওর উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ঘিওরকে একটি উন্নয়নশীল, সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত সমৃদ্ধশীল ঘিওর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page