শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

দৌলতপুরে তারেক রহমানের ৩১ দফার বিশাল প্রচারনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : ৩১ অক্টোবর-২০২৫,।
লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুঠোফোনে প্রাথমিক ভাবে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে ঘোষিত বিএনপির ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। সাধারন ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নাওজুবিল্লাহ, দেখেন জামায়াত কত বড় মিথ্যাবাদী।
তিনি বলেছেন,কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্ধা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে । ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না । স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী,প্রতারনাকারী জামায়াতকে প্রতিহত করতে হবে ।
তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল । মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৬ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী-পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে । স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে । নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চরকাটারী বোর্ড ঘর বাজার মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও বিশাল প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।সোনার বাংলা গড়তে হলে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না ইতিমধ্যে ১৮ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মুটোফোনে প্রাথমিক ভাবে মনোনীত করে নির্বাচন করার প্রস্তুতি ও ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য বলেছেন। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।
তিনি আরও বলেন, আগামীতে বিএনপি’র ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।

চরকাটারী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: ওয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, দৌলতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকছেদ আলী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক বিশ^াস,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম তোতা,বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ আলী শেক, সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক,বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তোতা মিয়া, জেলা যুবদলের যুগ্ন আহŸায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম,যুগ্ম আহবায়ক রবিন আহাম্মেদ সামান, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ফরিদুজ্জামান ফরিদ, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব মো: সাইদুর রহমান , জেলা তারেক রহমান প্রজন্ম দলের সভাপতি জুয়েল আহম্মেদ চাঁদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, যুবদল নেতা মোশারফ হোসেন মুসা, সদর চকমিরপুর যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ, ছাত্রদল নেতা মো: রতন মিয়া,ছাত্রদল নেতা জিসান মিয়া সহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page