আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
“ সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় ‘ এ প্রতিপাদ্য নিয়ে ঘিওরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।
শনিবার (০১ নভেম্বর ) সকাল ১১ টায় ঘিওর উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাশিতা- তুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা হারুন – অর – রশিদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন , উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল আলম খান, উপজেলা আইসিটি কর্মকর্তা খন্দকার সাখাওয়াত হায়দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিত্রা সরকার প্রমুখ।