বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

নাগরপুরে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিএনপির “৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫”। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে র‍্যালিটি নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে একই স্থানে মিলিত হয়।

পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সভাপতি এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত এমপি প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু।
সভায় বক্তারা বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীর নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন (ভিপি), সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page