বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

তারেক রহমানের ৩১ দফার প্রচারণা সভায় হাজার হাজার নেতাকর্মী জিন্নাহ কবিরের পক্ষে ঐক্যবদ্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি : ০৮ নভেম্বর-২০২৫,।

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবিরকে দলীয় মনোনয়নের দাবিতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মুহু মুহু স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ৩১ দফার প্রচারণা ও পথ সভায় জনতার ঢল নামে । দিন যতই যাচ্ছে এস.এ জিন্নাহ কবিরকে দলীয় মনোনয়নের দাবিতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও একাট্টা হচ্ছে । এস.এ জিন্নাহ কবিরকে দলীয় মনোনয়নের দাবিতে প্রয়োজনে রাজপথে থাকার ঘোষনা দেন নেতাকমীরা ।

আজ শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নারচী বাজার সংলগ্ন মাঠে ১ও ২ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও বিশাল প্রচারনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রচারনা সভায় প্রধান অতিথি এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতার পর তিনটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। স্বৈরাচার শেখ মুজিব, স্বৈরাচার এরশাদ,বিশ^ বেহায়া ফ্যাসিস্ট নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। সাধারন ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নাওজুবিল্লাহ, দেখেন জামায়াত কত বড় মিথ্যাবাদী।
তিনি বলেছেন,কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্ধা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে । ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না । স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী,প্রতারনাকারী জামায়াতকে প্রতিহত করতে হবে ।
তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল । মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৬ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে । নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ।
তিনি আরও বলেন, আগামীতে বিএনপি’র ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।
প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্যে, জলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামন মানিক বলেন, বিগত ১৫/১৬ বছরে মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তারা আরো বলেন, আমাদের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাহ ভাইকে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে আছেন। আমরা সারাদেশের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ ভাইকে ধানের শীষ প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব।
শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শওকত আলী, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার বলেন, বিগত ১৫/১৬ বছরে মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই । বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় জিন্নাহ ভাই জীবনের ঝুকি নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মেধা শ্রম অর্থ খরচ করে নেতাকর্মীদের আগলে রেখেছে ।
যাদের বিগত দিনে এক দিনও মাঠে পাইনি তারা এখন বিএনপির দলীয় মনোনয়নের জন্য তদবির করছে। এরা সুযোগসন্ধানী এসব নেতা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে পরিচিতও না। ঐসব সুযোগ সন্ধানী নেতা মনোনয়ন পেলে আমাদের এই আসনে দলের ভরাডুবি হবে।
তারা বলেন, আমরা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে তখন জিন্নাহ ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন। আবার ওই সময়ে কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা জিন্নাহ ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশ নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ তিন উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মী তার সঙ্গে আছে । জিন্নাহ ভাই নেতাকর্মী মণিকোঠায় জায়গা করে নিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল খালেক সিকদার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আল মামুন,সহ-সভাপতি আবুল কালাম, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম,ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সাইদুর রহমান , জেলা তারেক রহমান প্রজন্ম দলের সভাপতি জুয়েল আহম্মেদ চাঁদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page