শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে গণসংযোগ করে বেড়াচ্ছেন এডভোকেট মো: আলেক মিয়া দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু

জমকালো আয়োজনে সিংগাইরে রোমাঞ্চকর ফুটবল ফাইনাল: এক গোলে চ্যাম্পিয়ন জনকল্যাণ এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি:
জমকালো আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হলো গ্রাজুয়েটস এসোসিয়েশন অফ জামির্ত্তা আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে দুই জনপ্রিয় দল—জামির্ত্তা মুক্তাঙ্গন সংঘ ও জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনাল।

দর্শকপূর্ণ মাঠে টানটান উত্তেজনার ম্যাচে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে মুখর ছিল দুই পক্ষ। তবে নির্ধারিত সময়ে একমাত্র জয়সূচক গোল করে জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশন সেরা হয়ে মাঠ ছাড়ে। খেলায় তাদের দুর্দান্ত ছন্দ ও সমন্বিত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।

ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় জাবেদ ওমর বেলিম গুল্লু এবং ওষুধ শিল্পের সহায়ক প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি–র ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।ে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এম এম মোহাম্মদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সায়ান রিসোর্সের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সাইফ,এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সদর আলী হাসান, ব্যবসায়ী মোদাব্বির হোসেন খান, মোঃ সারোয়ার মোল্লা, সৈয়দ মোঃ শরিফুল আলম, মোঃ আসলাম হোসেন ও আহমেদ উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জমজমাট এই ফুটবল উৎসবের সফল সমাপ্তি হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page