নিজস্ব প্রতিবেদক: : ১৫ নভেম্বর-২০২৫।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। সাধারন ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে । ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না । স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে ।
আজ শনিবার (১৫ নভেম্বর ) সাড়ে ৭ টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা মহাদেবপুর ইউনিয়নের বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে বরাংগাইল বাজারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন ও প্রচারনা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । আগামীতে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।
তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: খোরশেদ আলম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল আলীম এর সঞ্চলানায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম মোস্তফা, জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল খালেক সিকদার, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাইজুদ্দিন মেম্বার , জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ,জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইউসুফ আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম , উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল-আমিন ,শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহমেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ নেতৃবৃন্দ।