শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

ঘিওরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল’ বিরোধী অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘চায়না দুয়ারি জাল’বিরোধী অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

১৮ নভেম্বর সকালে ধলেশ্বরী নদীর সংলগ্ন কুস্তা গ্রামের একটি খালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ২০ টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব জাল উপজেলা সহকারী কমিশনার ভূমি নিজেই আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন—ঘিওর উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না , ঘিওর সরকারি কলেজের প্রভাষক মোঃ শওকত আলী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান, ঘিওর প্রেসক্লাবের সাংবাদিক আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না বলেন, চায়না দুয়ারি জাল একটি নিষিদ্ধ জাল, যা ব্যবহার করা সম্পূর্ণভাবে অবৈধ। এ জালে মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। এতে মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি এই জাল দিয়ে মাছ নিধন করছে—আমরা তা কোনোভাবেই মেনে নেব না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকার ইতোমধ্যে চায়না দুয়ারি জাল উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এ জাল ব্যবহারের ফলে নদী ও জলাশয়ের প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

ঘিওর সরকারি কলেজের প্রভাষক মোঃ শওকত আলী জানান, প্রশাসনের এমন পদক্ষেপে অবৈধভাবে মাছ শিকার বন্ধ হবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page