শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে –এস.এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ঁজাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। সাধারন ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে । ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না । স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে ।

আজ বুধবার (১৯ নভেম্বর ) রাতে মানিকগঞ্জের দৌণতপুর উপজেলার খলসী ইউনিয়নের ভরড়া ৪ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে ভরড়া বাজারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট, মসজিদ,মাদ্রাসা,মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক, দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো।

তিনি আরো বলেছেন,দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাঁত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।

তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে আছে কোন ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না । আগামীতে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।

ভরড়া ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: মোজাফর হোসেন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্কফা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক মো: আইয়ুব আলী রেজা, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, লো যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু,খলসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পিন্টু প্রধান,ইউনয়ন সেচ্ছাসেবক দলের মো: শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, সহ নেতৃবৃন্দ।।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page