শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দুর্বৃত্তদের আগুনে পুড়লো মানিকগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভ

মানিকগঞ্জ প্রতিনিধি : ০১ ডিসেম্বর ২০২৫

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর ) গভীর রাতে শহরের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে
স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে।

গাড়ি থেকে নামা দুই জন ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায় ঘটনাস্থল থেকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে জুলাই আন্দোলনের নেতা কর্মীরা জানান, এই সময়ে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া এবং অপরিকল্পিত ভাবে বিভিন্ন জনের উপর হামলা করা এটা আসলে আমরা মনে করি প্রশাসনের এক ধরনের দুর্বলতা। এখন শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে।‌

একই সাথে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন অন্যদিকে বিভিন্ন জায়গায় হামলা, মামলা, আগুন! এ বিষয়টি আসলে পরিকল্পিত একটি ব্যাপার এবং এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page