বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলার প্রতিবাদে তিন ঘন্টা সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার (২ডিসেম্বর) বেলা ১১টা থেকে রেলগেট এলাকায় শুরু হওয়া এ অবরোধে পুরো এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু তার সহযোগীদের নিয়ে হঠাৎ ইউনিয়ন অফিসে ঢুকে ভাঙচুর চালান। এসময় দায়িত্বপ্রাপ্ত স্টাফকে মারধর করা হয়। ঘটনার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ট্রাক শ্রমিকরা বলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন সানু ও তার লোকজন অফিসে ঢুকে সবকিছু লন্ডভন্ড করে এবং অফিস স্টাফকেও মারধর করা হয়েছে। ন্যায়বিচার না পাওয়ায় আমরা আন্দোলনে নেমেছি। এসময় অবরোধ চলাকালীন শহরের রেলগেট এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা এঘটনার সাথে জড়িত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। এতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page