মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১২ ডিসেম্বর ২০২৫,শুক্রবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ ( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগনের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে ।
আজ শুক্রবার ( ১২ ডিসেম্বর ) রাত ৮ টায় মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়া গ্রামে শাহ সুফি হযরত মজিদ ফকির আল চিশতি এর ৪৬ তম ওরশ মোবারকে সমাবেত কয়েক হাজার নারী পুরুষের মাঝে এবং নির্বাচনী প্রচারনা পথ সভা প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।
বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী , মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তার জন্য সকলের কাছে ও দেশবাসীর কাছে দোয়া চান । সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মুকুল,
দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবংজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, দৌলতপুর উপজেলা বিএনপি বন ও পরিবেশ সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো মোকসেদ আলী , কলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হোসেন আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা যুবদলের যুগ্মৃ আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জ্বল রবি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিন আহমেদ সামান, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, উপজেলা সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান ,চক মিরপুর যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ প্রমুখ।
।#####