বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে কাজ করব–এস. এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১০ ডিসেম্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ ( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। নদী ভাঙন রোধে কাজ কাজ করবো*।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলে*জ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগনের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে ।

আজ শুক্রবার ( ১৯ ডিসেম্বর ) রাত ৮ টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ড বিএনপির উদোগে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনা দোয়া ও মিলাদ মাহফিল ও নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক বিপ্লবী তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপির আদালতে চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী , মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তার জন্য সকলের কাছে ও দেশবাসীর কাছে দোয়া চান । সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।

পহেলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মানিক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ,ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,ব্যারিস্টার জয়দুল করিম নয়ন, ঘিওর উপজেলা বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত,জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল খালেক শিকদার, পহেলা ইউনিয়ন বিএনপি’র সম্পাদক আল মামুন, সহ-সভাপতি আবুল কালাম মীর , পয়লা ইউনিয়ন বিএনপি’র টিপু সুলতান,ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মন্টু মিয়া কর্মকার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন,   জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের  যুগ্ম আহবায়ক কাজী  নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা সদস্য সচিব সাইফ ছানোয়ার,  জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সবুজ বেপারী, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক  সাকিব খান অয়ন, প্রমুখ।

।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page