বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শিবালয়ে বিএনপি’র মনোনীত প্রার্থীর উঠান বৈঠক

মানিকগঞ্জ প্রতিনিধি: :

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নংল সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা বোনেরা প্রতিমাসে সংসার চালাতে সম্মানী ভাতা পাবে ও কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায়ল কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।

তিনি আরও বলেন, শিবালয় বাসী ভাগ্যবান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের প্রকল্প আনুলিয়া গ্রাম থেকে শুরু করেছিল। আমি নির্বাচিত হলে অবহেলিত শিবালয় দৌলতপুর ঘিওর এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা, মসজিদ মাদ্রাসা, মন্দির, স্বাস্থ্য সেবাসহ জীবনমানের উন্নয়ন করব । নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ করবো। বেড়ীবাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র স্থাপন করব। আগামীতে নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) রাত ৮ টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার সদর শিবালয় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড* বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১, (শিবালয়, ঘিওর,দৌলতপুর) আসনের বিএনপির ধানের শীষের কান্ডারী এস এ জিন্নাহ কবির এ কথা গুলো বলেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষণা ভোট দিবেন ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে। এদেশ কারও একার নয় ,মুসলিম,হিন্দু ভাই ভাই ধানের শীষে ভোট চাই। সকল ধর্মের মানুষের এ বাংলাদেশ। সোনার বাংলা গড়তে হলে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। একটি দল ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, হিন্দু,বৌদ্ধ-খৃস্টান সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । আগামীতে ধানের শীষে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।

তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।

বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা দেশ মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার জন্য সকলের কাছে দোয়া তিনি। আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক বিপ্লবী তারেক রহমান দেশে আসছেন তার জন্য দোয়া চান তিনি।

শিবালয উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপি’র সহ সভাপতি মো : লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো :রাজা মিয়া মেম্বার, শিবালয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা শ্রমিক দলের সংগঠনিক সম্পাদক রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, শিবালয় না মহিলা দলের মোছা:শামসুন্নাহার, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাইদুর রহমান, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক হোসেন সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো দিদারুল ইসলাম দিপু, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, মানিকগন্জ কামিল মাদরাসা ছাএদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবন্দ কলেজ ছাএদল নেতা অনিক হাসান, সহ জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।####৳৳

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page