সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

নাগরপুরে প্রচণ্ড কুয়াশা ও শীতের দাপট, তবুও কর্মমুখী মানুষ

oppo_0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

প্রচণ্ড কুয়াশা ও কনকনে শীতের দাপটে নাগরপুর উপজেলার জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। ভোর থেকেই চারদিক ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। শীতের তীব্রতা বাড়লেও জীবিকার তাগিদে থেমে নেই মানুষের কর্মযাত্রা।

সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই উপজেলার সড়ক, হাটবাজার ও বিভিন্ন কর্মস্থলে শ্রমজীবী মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক এবং ব্যবসায়ীদের কর্মমুখী হতে বের হতে। কেউ মোটা কাপড়, কেউ চাদর কিংবা কম্বল জড়িয়ে শীত উপেক্ষা করে কাজে যাচ্ছেন।

একজন শ্রমজীবী মানুষ বলেন,“শীত আর কুয়াশা অনেক বেশি, কিন্তু কাজ না করলে সংসার চলে না। তাই বাধ্য হয়েই ভোরে বের হতে হচ্ছে।”

ঘন কুয়াশার কারণে সকালবেলায় সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। এক পথচারী জানান,“সকালে কুয়াশার কারণে রাস্তা ঠিকমতো দেখা যায় না, চলাচলে খুব কষ্ট হচ্ছে।”

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু, বয়স্ক ও অসহায় মানুষের দুর্ভোগও বাড়ছে। স্থানীয়দের দাবি, শীতার্তদের মাঝে দ্রুত শীতবস্ত্র বিতরণ করা প্রয়োজন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন শীত আরও বাড়তে পারে বলে জানা গেছে।
ছবিআছে

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page