শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি’র প্রার্থী এস এ জিন্নাহ কবিরের মনোনয়নপত্র দাখিল

মানিকগঞ্জ প্রতিনিধি:২৯ ডিসেম্বর-২০২৫,সোমবার :

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নংল সদস্য এস.এ জিন্নাহ কবির দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ সোমবার ( ২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার নাজমুল আরা সুলতানার নিকট বিএনপি’র মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির মনোনয়নপত্র জমা দেন ।

মনোনয়নপত্রের জমা শেষে এস এ জিন্নাহ কবির সাংবাদিকদের বলেছেন, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। আমি নির্বাচিত হলে অবহেলিত শিবালয় দৌলতপুর ঘিওর এলাকায় নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ করবো। বেড়ীবাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র,পর্যটন কেন্দ্র, স্থাপন করবো। আগামীতে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান।
এছাড়া বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা দেশ মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার জন্য সকলের কাছে দোয়া তিনি।

আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপি’র সহ সভাপতি মো : লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ,দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলু বেপারী , ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপি’র সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো :রাজা মিয়া মেম্বার, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা শ্রমিক দলের সংগঠনিক সম্পাদক রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, রবিন আহমেদ সামান,জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু , মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন,মানিকগন্জ কামিল মাদরাসা ছাএদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ কলেজ ছাএদল নেতা অনিক হাসান, সহ জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page