রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

সিংগাইরে খেজুরের রস খেতে এসে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—ঢাকার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) এবং একই এলাকার মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)।
ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং মিরাজ সাভার সিএফএম কলেজ থেকে সদ্য মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন।

নিহতদের স্বজন ও বন্ধুদের বরাতে জানা যায়, ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকা থেকে মোটরসাইকেলে করে ১২–১৩ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস পান করতে যান। রস পান শেষে ফেরার পথে গেড়াদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page