সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

সিংগাইরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র খানপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে স্থাপিত বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে যায়। তারা ট্রান্সফরমারের সঙ্গে সংযুক্ত শিকল ও তালা কাটার চেষ্টা চালায়। এ সময় ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে খুলে ফেলার আগেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চক্রের এক সদস্য নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর রাতের শেষভাগে চোর চক্রের অন্যান্য সদস্যরা মৃতদেহটি সামান্য দূরে সরিয়ে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে পথচারীদের নজরে পড়লে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। পরে স্থানীয়রা সিংগাইর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র এক সপ্তাহ আগেও একই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সিংগাইর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. গোলাম রাব্বানী বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থানা-পুলিশকে অবহিত করেছি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “অজ্ঞাতনামা মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরিচয় শনাক্তে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page