মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline :
নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ দৌলতপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

মানিকগঞ্জের ঘিওরে খাজামাঈনুদ্দিন চিশতি ( রাঃ ) ১১ তম ওরস  শুরু 

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে ৫  দিনব্যাপী খাজামাঈনুদ্দিন চিশতী ( রা: )  এর  ১১ তম বাৎসরিক  ওরস ও বাউল মেলা শুরু । এ উপলক্ষে উপজেলার ঘিওর  ইউনিয়নের ঘিওর দক্ষিণপাড়া ( ফায়ার সার্ভিস সংলগ্ন )   এলাকায় মোঃ দেলোয়ার হোসেন আল চিশতির চিশতিয়া  দরবার  শরীফে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

ওরস পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিথুনের   সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান হাবিবের   তত্ত্বাবধানে ৪  দিনব্যাপী এ মেলাটি উদ্বোধন করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  এস এ জিন্নাহ কবির ।

রবিবার ১১ জানুয়ারি  শুরু হওয়া ওই ওরস ও বাউল মেলা শেষ হবে বৃহস্পতিবার    রাতে। খাজামাঈনুদ্দিন চিশতি ( রাঃ )  ওফাত দিবস  উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।

এদিকে ওরস ও বাউল আসরকে কেন্দ্র করে  বাড়িতে বাড়িতে এসেছে মেয়ে জামাই। মেলাকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান। দোকানীরা বাহারি   রকমের পসরা নিয়ে বসেছে মেলার আঙ্গিনায়। বাদ্যযন্ত্র বাজিয়ে ভক্তরা আনন্দের সাথে নিয়ে আসছে ছাগল  ভেড়া, খাসি ও মোরগ মুরগি। 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page