বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

মানিকগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে আইনের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

তিনি বলেন, ‘এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে নারায়নগঞ্জ থেকে রওয়ানা হয়ে নিজস্ব চার্জিং ভ্যানে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন । তাঁরা রবিবার দিবাগত রাত দুইটার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে যায়। তাঁরা তাঁদের নিরাপত্তার জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।
তখন হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর হাসপাতালের ১০তলা ভবনের নীচ তলায় স্বামীকে রেখে ওই নারীকে ওই ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী নীচতলায় নেমে তাঁর স্বামীকে বিষয়টি জানায়। এরপর তাঁরা মানিকগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সকল আনসার সদস্যকে থানায় ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে সনাক্ত করলে তাদের আটক করা হয়। নারীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘ অভিযুক্ত দুই আনসার সদস্য পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংঘটিত অপরাধের দায় অভিযুক্তদের ব্যক্তিগত। তাদের দায় নেবেনা না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।’#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page