মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে বিপ্লবী তারেক রহমানের ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।
আজ বুধবার ( ১৪ জানুয়ারি) বিকাল ৩ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্রমিক দলের উদ্যোগে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের বাড়িতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।
উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম চঞ্চল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,জেলা বিএনপি’ সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার্ বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার , সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, বিএনপির নেতা আজাহারুল ইসলাম, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ মুসা, দৌলতপুর উপজেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আরফান আলী, জিয়ন পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ফারুক বিশ্বাস, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, শ্রমিক দলে সহ-সভাপতি মিজানুর রহমান মঞ্জু, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হুমায়ুন কবির এলিট, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ কলেজ ছাএদল নেতা অনিক হাসান প্রমুখ।#########